ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১৪, ৫ জুন ২০২২
কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৯
ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় ৯ শ্রমিক নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন আরো অন্তত ৬ জন।

রোববার (৫ জুন) দেশটির ন্যাশনাল মাইনিং এজেন্সি (এএনএম) এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, উত্তরাঞ্চলীয় এল জুলিয়া শহরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গ্যাস লাইন থেকে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে সেখানকার একটি টানেল ধসে পড়ে এবং বেশ কয়েকজন খনি শ্রমিক আটকা পড়েন।

Advertisement

গত সোমবারের ওই দুর্ঘটনার পর প্রায় ছয়দিন ধরে ওই খনিতে আটকা ছিলেন বেশ কয়েকজন শ্রমিক। পরবর্তীতে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরো পড়ুন>> অন্তত একটি পুত্রসন্তান চান ৮০ শতাংশ ভারতীয়: জরিপ

সেখানে উদ্ধারকাজ চলমান ছিল। খনিতে আটকা পড়া শ্রমিকদের স্বজনরা দিনের পর দিন অপেক্ষা করেছেন যে, তাদের কোনো খোঁজ পাওয়া যায় কি না।

তবে ভারি বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যহত হয়েছে এবং অনেক সময় লেগে গেছে। এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রায় ৭০ জন উদ্ধারকর্মী এখনও কাজ করে যাচ্ছেন। যারা এখনো আটকা পড়ে আছেন তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!