[ আন্তর্জাতিক ]
ইউক্রেনকে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেবে যুক্তরাজ্য
ছবি: সংগৃহীত
ইউক্রেনকে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাবে যুক্তরাষ্ট্র। অত্যাধুনিক বিভিন্ন অস্ত্র কিয়েভে সরবরাহের বিরুদ্ধে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুঁশিয়ারি উপেক্ষা করে তারা এসব ক্ষেপণাস্ত্র পাঠাতে যাচ্ছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
সোমবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার আগ্রাসনের হাত থেকে ইউক্রেনকে রক্ষায় সহায়তা করতে লন্ডনের বহুমাত্রিক রকেট উৎক্ষেপণ ব্যবস্থা উপহার দেওয়ার বিষয়ে তারা ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্টভাবে সমন্বয় রক্ষা করবে। এটি এএলআরএস হিসেবে পরিচিত।
মন্ত্রণালয় আরো জানায়, এম২৭০ লাঞ্চার ইউক্রেন বাহিনীর সক্ষমতা অনেক গুণ বৃদ্ধি করবে। এগুলো সর্বোচ্চ ৮০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
.png)
এদিকে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে জানায়, তারা উচ্চ ক্ষমতাসম্পন্ন আর্টিলারি রকেট ব্যবস্থা কিয়েভকে দেবে। এটি এইচআইএমএআরএস নামে পরিচিত।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ইউক্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!