আজ মঙ্গলবার পিকে হালদারকে আদালতে তোলা হলে ২১ জুন তাকে ব্যাঙ্কশাল সিবিআইয়ের স্পেশাল কোর্টে তোলার নির্দেশনা দেওয়া হয়।
এর আগে, মঙ্গলবার বেলা ১১টায় হালদারসহ ৬ আসামিকে ভারতের েঐ আদালতে হাজির করা হয়।
.png)
উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে পিকে হালদারসহ তার সহযোগীরা বেআইনি ব্যবসা খুলে বসেছিল।
আদালতে ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানান, ইডি তদন্তে নেমে এখনো পর্যন্ত ৮৮টি ব্যাংক অ্যাকাউন্ট, ৪০টি স্থাবর সম্পত্তি, ৬০ কোটি টাকার ব্যাংক আমানতের প্রমাণ এবং মালয়েশিয়াতে সাতটি বাড়ির সন্ধান পায়।
ভারতের কোন কোন রাজনৈতিক নেতার নাম পাওয়া গেছে সে ব্যাপারে অরিজিৎ চক্রবর্তী জানান, তদন্তের স্বার্থে এখনই কিছু বলা সম্ভব নয়।
উল্লেখ্য, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গত ১৪ মে পি কে হালদারসহ ৬ জনকে গ্রেফতার করে। এরপর তাদের আদালতে হাজির করা হলে প্রথমে তিনদিনের এবং পরে আরো ১০ দিনের রিমান্ডে দেন আদালত।
ইডি এরই মধ্যে তাদের কাছ থেকে প্রায় দেড় শ কোটি টাকা, বিভিন্ন দেশের পাসপোর্ট ও মোবাইল উদ্ধার করেছে।