কিছুদিন আগে প্রত্নতাত্ত্বিকরা ইসরায়েলের গ্যালিলি এলাকার ইহুদি বেথ শিয়ারিম কবরস্থানের মধ্যে আবিষ্কৃত একটি গুহায় ওই সমাধিটি খুঁজে পান। বিশেষজ্ঞদের মতে, এটি গত ৬৫ বছরের মধ্যে ওই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে আবিষ্কৃত প্রথম সমাধি। তার গায়েই হিব্রু ভাষায় রক্ত-লাল রঙে লেখা রয়েছে বিশেষ সতর্কবাণী।
সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, প্রস্তরখণ্ডের গায়ে হিব্রুতে লেখা রয়েছে, “জ্যাকব শপথ করেন, যে এই সমাধিটি খুলবে সে অভিশপ্ত হবে।” উল্লেখ্য, টুইটারে রহস্যময় সমাধির ছবি-সহ পোস্ট করা হয় স্টেট অফ ইসরায়েলের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে। তারপরেই হইচই পড়ে যায় নেটিজেনদের মধ্যে।
.png)
আরো পড়ুন>> আসামে ফের বন্যা, রাজ্যজুড়ে সতর্কতা
ওই পোস্টে রহস্য বাড়িয়ে দিয়ে লেখা হয়, “যে জিনিসগুলি কখনই খুলবেন না: প্যান্ডোরার বাক্স-বাড়ির ভিতরে রাখা ছাতা-প্রাচীন কবর। গ্যালিলিতে ১ হাজার ৮০০ বছরের পুরনো একটি কবরে জ্যাকব দ্য কনভার্ট নামের একজন ইহুদি ব্যক্তির নাম করে সতর্কবাণী লেখা হয়েছে। মানুষ যাতে এই কবর না খোড়ে তার জন্য সতর্কবাণীটি লেখা হয়।”
এই বিষয়ে ইসরায়েলের হাইফা বিশ্ববিদ্যালয় এবং প্রত্নতাত্ত্বিক বিষয়ে দেখভাল করা মন্ত্রক এক যৌথ প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে, সমাধিটি প্রাচীন রোমান যুগের শেষের দিকের, বাইজেন্টাইন যুগের প্রথম দিকের। ইতিহাসবিদরা সমাধি ও সতর্কবাণী সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছেন।
সূত্র: এনডিটিভি