ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৪ বছর পর ইতালির সঙ্গে ইরানের বিমান চলাচল শুরু হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২৮, ২৪ জুন ২০২২
৪ বছর পর ইতালির সঙ্গে ইরানের বিমান চলাচল শুরু হচ্ছে
ছবি: সংগৃহীত

চার বছর স্থগিত থাকার পর ইরানের রাষ্ট্রীয় বিমান সংস্থা ইরান এয়ার আবারও তেহরান-রোম ফ্লাইট চালু করতে যাচ্ছে। বৃহস্পতিবার তেহরান জানিয়েছে, ইরান এবং ইতালি বিমান কর্তৃপক্ষের মধ্যে নতুন একটি চুক্তির আওতায় রোম যাবে ইরান এয়ার। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, আগামী ১৪ জুলাই থেকে ইরান এয়ারের তেহরান-রোম ফ্লাইট চালু হবে।

ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান মোহাম্মদ মোহাম্মাদি বাকশ এবং ইতালি কর্তৃপক্ষের প্রধান আলেসিও কুয়ারান্তার মধ্যে বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হয়।

মোহাম্মদ বাকশ এবং কোয়ারান্তা ইরান ও ইতালির মধ্যে বিমান চলাচলবিষয়ক নতুন সহযোগিতা চুক্তি সই করেছেন, যাতে দুই দেশের মধ্যে বিমানের ফ্লাইট পরিচালনা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ইতালি বিমান
লিংক সফলভাবে কপি হয়েছে!