সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে, নিহতদের বেশ কয়েক জন সীমান্ত বেড়ার ওপর থেকে পড়ে মারা গেছেন। শুক্রবার সকালে সংঘর্ষের পর বেশ কয়েক জন নিরাপত্তা কর্মকর্তা ও অভিবাসীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মার্চে স্পেন ও মরক্কো কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করার পর এবারই প্রথমবারের মতো অভিবাসীদের বড় ভিড় অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে। স্পেন পশ্চিম সাহারার বিতর্কিত অঞ্চলের জন্য মরক্কোর স্বায়ত্তশাসন পরিকল্পনাকে সমর্থন করার পরে সম্পর্ক নরম হতে শুরু করে।
.png)
আরো পড়ুন: নরওয়ের নাইটক্লাবে বন্দুক হামলা, নিহত ২
স্পেনের কর্মকর্তারা বলছেন, বেড়া কেটে কয়েকশ’ অভিবাসী ছিটমহলে অনুপ্রবেশের চেষ্টা করে। এদের বেশিরভাগকেই ঠেলে ফেরত পাঠানো হয় কিন্তু একশ’র বেশি প্রবেশ করতে সক্ষম হয়। তারা অভ্যর্থনা কেন্দ্রে প্রক্রিয়াধীন রয়েছেন।
মেলিলা এবং আরেক স্প্যানিশ ছিটমহল সেউতা গত কয়েক বছরে সাব-সাহারান অভিবাসীদের ইউরোপ প্রবেশের চেষ্টার মূল আকর্ষণ হয়ে উঠেছে।