ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রের মিসৌরিতে ট্রাক-ট্রেনের সংঘর্ষ, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৪, ২৮ জুন ২০২২
যুক্তরাষ্ট্রের মিসৌরিতে ট্রাক-ট্রেনের সংঘর্ষ, নিহত ৩
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকেই। স্থানীয় সময় সোমবার ১২টা ৪২ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

লস অ্যাঞ্জেলেস-শিকাগোগামী ট্রেনটি মেন্ডন শহরের কাছে একটি রেল ক্রসিং অতিক্রম করার সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় ২৪৩ জন যাত্রী ছিলেন ট্রেনটিতে।

দুর্ঘটনার পরপরই জরুরি সার্ভিস বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

Advertisement

এক বিবৃতিতে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রেল অপারেটরের (অ্যামট্রাক) তরফে জানানো হয়েছে, ক্যানসাস শহর থেকে ৮৪ মাইল (১৩৫ কিলোমিটার) দূরে অবস্থিত শহর মেন্ডনের কাছে একটি ট্রেনের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয় ক্রসিং অতিক্রম করার সময়। এরপর ট্রেনটির বগি লাইনচ্যুত হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। ট্রেনটিতে ১২ জন ক্রু সদস্যও ছিলেন।

মিসৌরি হাইওয়ে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ট্রেনের দুই যাত্রী ও ট্রাকের একজন নিহত হয়েছেন। স্থানীয় অ্যাম্বুলেন্স সার্ভিসের এক সদস্য জানিয়েছেন, দুর্ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!