জাতিসংঘের মানবাধিকার কমিশন সিরিয়ার গৃহযুদ্ধ পরিস্থিতি নিয়ে একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার এ উপলক্ষে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় কমিশনের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মানবাধিকার কমিশনের প্রধান মিশেলে ব্যাশেলেট সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের দাবিতে ২০১১ সালের মার্চ মাসে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয়েছিল সিরিয়ায়; কিন্তু অল্প সময়ের মধ্যেই সেই বিক্ষোভ সশস্ত্র রূপ নেয়; ২০১৪ সালে সেই পথ ধরেই প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস।
.png)
আরো পড়ুন>> কলম্বিয়ায় কারাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড-দাঙ্গা, নিহত ৫১
সংবাদ সম্মেলনে মিশেলে ব্যাশেলেট বলেন, ‘সংঘাতের তীব্রতা কত ভয়াবহ ও প্রাণঘাতী হতে পারে, তার প্রমাণ এই প্রতিবেদন। সিরিয়ায় গত প্রায় এক যুদের গৃহযুদ্ধ ও সংঘাতে যত মৃত্যু হয়েছে, তাকে দু-ভাগে ভাগ করা যেতে পারে—১. যারা অস্ত্রের আঘাতে সরাসরি নিহত হয়েছেন এবং ২. যারা সংঘাতের কারণে খাদ্য-পানির সংকট ও অন্যান্য মানবিক বিপর্যয়ের শিকার হয়ে মারা গেছেন। এই প্রতিবেদনে কেবল নিহতের সংখ্যাই উল্লেখ করা হয়েছে।’
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, এই নিহতদের প্রায় সবাই সংঘর্ষ, গুপ্ত হামলা, গণহত্যা ও স্থল মাইন বিস্ফোরণের শিকার হয়েছেন।
সূত্র: রয়টার্স