সিরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র রামি আবদেল রহমান এএফপিকে বলেন, দেশটির আলেপ্পোর আনজারা এলাকায় হামলার শিকার হয়েছে বাসটি। বাসের যাত্রীদের সবাই নিজেদের বাড়ির দিকে রওনা হয়েছিলেন।
আরো পড়ুন: উত্তর কোরিয়ায় ‘জ্বরে’ ২১ জনের মৃত্যু
.png)
হামলার দায় এখনো কোনো ব্যক্তি বা সংগঠন স্বীকার না করলেও সিরিয়ার কট্টর ইসলামপন্থী গোষ্ঠী ও আলেপ্পোর সবচেয়ে বড় সশস্ত্র দল হায়াত তাহরির আল শাম (এইচটিএস) হামলায় পুড়ে যাওয়া সেই বাসের ছবি ও ভিডিও প্রকাশ করেছে।
সিরিয়ার এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, নিহত সেনারা শিয়া সম্প্রদায়ের ছিলেন এবং তাদের বাড়ি ছিল নুবল ও জাহরা শহরে।
সূত্র: আল জাজিরা