ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দক্ষিণ সুদানে খাদ্য সহায়তা বন্ধ, অনাহারে ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:১৫, ২ জুলাই ২০২২
দক্ষিণ সুদানে খাদ্য সহায়তা বন্ধ, অনাহারে ৩ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ভয়াবহ দুর্ভিক্ষের সম্মুখীন আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) খাদ্য সহায়তা স্থগিত হয়ে যাওয়ায় দুই শিশু ও একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি অনাহারে মারা গেছে। দেশটির উত্তরাঞ্চলীয় ওয়ারাপ রাজ্যের বাস্তুহারাদের এক শিবিরে এই মৃত্যু হয়েছে।

ডাব্লিউএফপি তহবিলের অভাবের কারণে দেশটির কিছু অংশে রেশন বিতরণের কর্মসূচি স্থগিত করার কথা জানানোর পরে এ ঘটনা ঘটল।

জুন মাসে সংস্থাটি বলেছিল, খাদ্য বিতরণ চালিয়ে যেতে ৪২ কোটি ডলারের কিছু বেশি অর্থ প্রয়োজন।

Advertisement

কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনসহ অন্যান্য সংকটের দিকে মনোনিবেশ করায় দক্ষিণ সুদানে বাড়তি সাহায্য পৌঁছেনি।

আন্তর্জাতিক দাতব্য চিকিৎসা সংস্থা মেদসঁ সঁ ফ্রতিয়েখের কর্মী সামি আল সুবাইহি বলেন, মৃত শিশুদের মধ্যে একজনের বয়স মাত্র পাঁচ বছর।

আরো পড়ুন>> নিউইয়র্কের গুরুত্বপূর্ণ স্থানে বন্দুক নিষিদ্ধ

সামি আল সুবাইহি বলেন, ‘আমি একজন শিশুর মাকে তার পাঁচ বছর বয়সী ছেলের সদ্য খনন করা কবরের পাশে বসে থাকতে দেখেছি। তার অন্য তিনটি বাচ্চাও সবাই খুব রোগা ও দুর্বল। তারা কোনোমতে বানানো ছাউনির দরজায় বসে ছিল। ’

সুবাইহি আরো বলেন, বাস্তুচ্যুত লোকদের ওই শিবিরে বসবাসকারী ২০ হাজারেরও বেশি মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!