ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মানবপাচারকারীদের ধরতে ইউরোপজুড়ে অভিযান, গ্রেফতার ১৩০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০০:২০, ৬ জুলাই ২০২২
মানবপাচারকারীদের ধরতে ইউরোপজুড়ে অভিযান, গ্রেফতার ১৩০
ছবি: সংগৃহীত

মানবপাচারকারীদের বিরুদ্ধে ইউরোপজুড়ে অভিযান শুরু করেছে মহাদেশটির অন্তর্ভুক্ত দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইনশৃঙ্খলা বাহিনী ইউরোপোল। অভিযানে মহাদেশের ২৮টি দেশের ২২টি থেকে ইতোমধ্যে প্রায় ১৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

 মঙ্গলবার ইউরোপোলের বিবৃতির বরাত দিয়ে এক প্রতিবেদনে সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, গত ১৩ জুন থেকে শুরু হয়েছে এই অভিযান। ইউরোপোলের প্রায় ২২ হাজার ৫০০ কর্মকর্তা সরাসরি এই অভিযানে অংশ নিচ্ছেন।

ইইউয়ের সীমান্তরক্ষী বাহিনী ফ্রন্টেক্সও সহযোগী বাহিনী হিসেবে যোগ দিয়েছে অভিযানে। রয়টার্সের প্রতিবেদেনে বলা হয়েছে, গত ১৩ জুন থেকে এ পর্যন্ত ইউরোপের প্রধান জল ও স্থল প্রবেশপথগুলোতে অন্তত ১০ লাখ মানুষ ও ২ লাখ যানবাহনে তল্লাশি চালিয়েছে ইউরোপোল ও ফ্রন্টেক্স যৌথ বাহিনী। সেই তল্লাশি থেকে মানবপাচারের শিকার ১০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!