[ আন্তর্জাতিক ]
দোনেৎস্কে রুশ রকেট হামলায় নিহত ৬
ছবি: সংগৃহীত
রাশিয়ার রকেট হামলায় ইউক্রেনের দোনেৎস্ক এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তুপে আরো ৩০ জন আটকা পড়ে আছেন।
শনিবার দোনেস্কের গভর্নর পাভলো কিরিলেঙ্কো এক টেলিগ্রাম পোস্টে এই দাবি করেছেন। খবর রয়টার্সের।
গভর্নর জানান, শনিবার সন্ধ্যায় চাসিভ ইয়ার শহরের একটি ভবনে ঐ হামলা চালানো হয়।
.png)
তিনি আরো জানান, এখন পর্যন্ত ঐ হামলায় ছয়জনের মৃত্যু বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন আরো পাঁচ জন। তার ধারণা এখনও অন্তত ৩০ জন ধ্বংসস্তুপে আটকা পড়ে আছেন।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাশিয়া-ইউক্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!