সোমবার সকালে চম্বল নদীতে গোসল করতে নামা শিশুটিকে গিলে খায় কুমির। এই দৃশ্য দেখামাত্রই শিশুটির পরিবারকে খবর দেন স্থানীয়রা।
লাঠি, দড়ি, জাল দিয়ে কুমিরটি ধরেন তারা। তারপর টেনেহিঁচড়ে কুমিরটিকে ডাঙায় নিয়ে আসেন।
.png)
কুমিরের পেট থেকে বালকটিকে বের করতে হবে, এ দাবি জানান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
আরো পড়ুন: শ্রীলংকায় প্রেসিডেন্ট পদে লড়তে চান প্রেমাদাসা
গ্রামবাসীর হাত থেকে কুমিরটিকে উদ্ধারের চেষ্টা করেন পুলিশ ও বন কর্মকর্তারা।
পরিবারের দাবি, কুমিরের পেট থেকে শিশুটিকে বের করা গেলে, সে বেঁচে যেত। যতক্ষণ না কুমিরের পেট থেকে বালকটিকে বের করা হচ্ছে, ততক্ষণ তারা কুমিরটিকে ছাড়বেন না বলে দাবি জানান।
রঘুনাথপুর থানার ইনচার্জ শ্যাম বীর সিংহ তোমর বলেছেন, গোসল করতে নেমে নদীর গভীরে চলে গিয়েছিল শিশুটি। গ্রামবাসী জানিয়েছেন, শিশুটিকে গিলে খেয়েছে কুমির, তার পরই তারা কুমিরটিকে ধরেন।
সূত্র: আনন্দবাজার পত্রিকা