[ আন্তর্জাতিক ]
রাশিয়া-ইরান সম্পর্ক সবার জন্য ‘গভীর হুমকি’
ফাইল ফটো
ইরানের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গভীর সম্পর্ক সবার জন্য ‘গভীর হুমকি’ বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানান, ইউক্রেনের বিরুদ্ধে কাজে লাগাতে ইরান থেকে কয়েকশ ড্রোন আনছে রাশিয়া। এসব ড্রোন দিয়ে কয়েকটি অস্ত্র বহন করা যায়। হামলাও চালানো সম্ভব।
এ খবর প্রকাশের পরই বুধবার নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান জানালেন, ইরান-রাশিয়ার গভীর সম্পর্ক সবার জন্য হুমকি স্বরূপ।
.png)
তিনি বলেন, ইউক্রেনীয়দের হত্যা করতে রাশিয়া ইরানের সঙ্গে সম্পর্ক গভীর করছে, এ বিষয়টির দিকে পুরো বিশ্বের নজর দেওয়া উচিত এবং বিষয়টিকে ‘গভীর হুমকি’ হিসেবে বিবেচনা করা উচিত।
এদিকে, আগামী মঙ্গলবার ইরান সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরান থেকে রাশিয়ার ড্রোন আনার খবর প্রকাশের পরই দেশটিতে যাচ্ছেন তিনি। আর পুতিনের ইরান সফরকে ‘ইন্টারেস্টিং’ বলে অভিহিত করেন জ্যাক সুলিভান।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!