ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়াকে অস্ত্রবাহী ড্রোন দেবে ইরান: হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:০৩, ১২ জুলাই ২০২২
রাশিয়াকে অস্ত্রবাহী ড্রোন দেবে ইরান: হোয়াইট হাউস
ছবি: সংগৃহীত

চলমান যুদ্ধে ব্যবহারের জন্য ড্রোন সরবরাহ পেতে ইরানের সহায়তা চাইছে রাশিয়া। এসব ড্রোনের মধ্যে অস্ত্র পরিবহনে সক্ষম ড্রোনও রয়েছে বলে তারা মনে করে। হোয়াইট হাউস এমনটা বিশ্বাস করলেও এর পেছনে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছে তারা।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ইরান এরইমধ্যে রাশিয়াকে কোনো ড্রোন সরবরাহ করেছে কিনা, তা স্পষ্ট নয়। তবে যুক্তরাষ্ট্রের কাছে যে তথ্য রয়েছে, তা ইঙ্গিত দেয় ইরান চলতি মাসেই রাশিয়ার সেনাবাহিনীকে ইরানের ড্রোন ব্যবহারের প্রশিক্ষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

সোমবার সাংবাদিকদের জ্যাক সুলিভান বলেন, আমাদের কাছে যে তথ্য রয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে রাশিয়াকে খুব দ্রুত সময়ের মধ্যে অস্ত্র পরিবহনে সক্ষম ড্রোনসহ কয়েক শ ড্রোন সরবরাহের প্রস্তুতি নিচ্ছে ইরান।

Advertisement

আরো পড়ুন: পদত্যাগপত্রে সই করেছেন গোতাবায়া রাজাপাকসে

সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছেয়, রুশ সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের চেষ্টা করেছিলেন শুরুতেই। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। কিন্তু শুরুর দিকের সেই লড়াইয়ে রুশ সেনাদের চমকে দিয়েছিলেন ইউক্রেনের সেনারা। রুশ সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েন। এক পর্যায়ে কিয়েভ দখলের লক্ষ্য থেকে সরে আসেন রাশিয়া। পরে ইউক্রেনের পূর্বাঞ্চলের ডনবাস দখলের লক্ষ্য নির্ধারণ করেন রুশ সেনারা। সংক্ষিপ্ত সময়ের পরিবর্তে যুদ্ধ রূপ নেয় দীর্ঘমেয়াদে। এ যুদ্ধে অসংখ্য যুদ্ধাস্ত্র ব্যবহৃত হবে। প্রাণ যাবে অনেক মানুষের। এক পক্ষ পরাজয় না মানা পর্যন্ত নষ্ট হবে হাজার হাজার কোটি টাকার সম্পদ। তবে এখন পর্যন্ত লড়াইয়ে রাশিয়ার দিকেই পাল্লা ভারী।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!