ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পরমাণু বাহিনীকে কাজে লাগাতে প্রস্তুত উত্তর কোরিয়া: কিম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৩, ২৮ জুলাই ২০২২
পরমাণু বাহিনীকে কাজে লাগাতে প্রস্তুত উত্তর কোরিয়া: কিম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে যে কোনো সামরিক সংঘাতে পরমানু অস্ত্র ব্যবহার করার জন্য প্রস্তুত উত্তর কোরিয়া। এমন দাবিই করেছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন।

কোরিয়া যুদ্ধ অবসানের ৬৯তম বার্ষিকীতে দেয়া ভাষণে কিম বলেন, আমাদের সামরিক বাহিনী যে কোনো সংকট মোকাবেলার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এবং আমাদের দেশের পরমাণু যুদ্ধাস্ত্রও শত্রুর বিরুদ্ধে ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে।

আরো পড়ুন: কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

Advertisement

তিনি আরো বলেন, যুদ্ধ অবসানের ৭০ বছর পরে এসেও যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে সঙ্গে নিয়ে উত্তর কোরিয়ার বিরুদ্ধে বিপজ্জনক ও অবৈধমূলক তৎপরতা চালাচ্ছে। পাশাপাশি উত্তর কোরিয়ার বিরুদ্ধে নানা চক্রান্ত করে যুক্তরাষ্ট্র তার আচরণকে ন্যায্য বলে প্রমাণের চেষ্টা করছে।

তিনি বলেন, সামরিক তৎপরতার নামে যুক্তরাষ্ট্র দ্বিমুখী অবস্থান বজায় রেখে চলেছে এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিলে যে বৃহৎ পরিসরের সামরিক মহড়া চালায় তা উত্তর কোরিয়ার বিরুদ্ধে মারাত্মক হুমকি এবং উস্কানিমূলক। এই কারণে দুই দেশের সম্পর্ক অত্যন্ত কঠিন হয়ে উঠেছে এবং সংঘাতময় এই অবস্থা থেকে ফিরে আসার কোনো পথ নেই।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!