প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়ির মধ্যে ৩৬ বছর বয়সী সোনিয়া লোজা, তার তিন সন্তান, ৫ বছর বয়সী জোনায়েল প্যাঞ্জন, ১০ বছর বয়সী জোসেলিন প্যাঞ্জন এবং ১২ বছর বয়সী জুনিয়র প্যাঞ্জনকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর তিনিও আত্মহত্যা করেন। তাদের সঙ্গে ওই বাড়িতে আরো দুইজন প্রাপ্ত বয়স্ক লোক ছিলেন।
পুলিশ জানায়, ৯১১-এ ফোনকল পাওয়ার পর বুধবার রাতেই ঘটনাস্থলে যায় তারা। সেসময় অপর দুই প্রাপ্ত বয়স্ক ব্যক্তি বাড়িতে ছিলেন না। তবে তাদের ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে যোগাযোগ করার কথা জানিয়েছে পুলিশ সদস্যরা।
.png)
মেয়রের কার্যালয় ও অন্যান্য স্থানীয় সরকারি সংস্থাগুলো জানিয়েছে, ভুক্তভোগী পরিবারের সদস্যদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। তবে ঘটনাটি আরো তদন্ত করার কথা জানিয়েছে পুলিশ।