ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

উড়তে গিয়ে রানওয়েতে পিছলে গেল যাত্রীবাহী প্লেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১৮, ২৯ জুলাই ২০২২
উড়তে গিয়ে রানওয়েতে পিছলে গেল যাত্রীবাহী প্লেন
ছবি: সংগৃহীত

যাত্রী নিয়ে আকাশে উড়ার আগেই রানওয়েতে পিছলে গেল প্লেনের চাকা! এমনই ঘটনা ঘটেছে আসামের জোরহাট বিমানবন্দরে। ঘটনার সময়ে প্লেনে ৯৮ জন যাত্রী ছিলেন। তারা সকলেই অক্ষত রয়েছেন।

বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর কলকাতাগামী প্লেনটির চাকা পিছলে গিয়ে রানওয়ের পাশের জমির কাদায় গেঁথে যায়। ঘটনার জেরে বাতিল করা হয় কলকাতাগামী ৬এফ-৭৫৭ ফ্লাইটটি। ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, কেন এমন ঘটল তা জানতে তদন্ত শুরু হয়েছে।

আরো পড়ুন: বাইডেনকে ফোনে যে হুঁশিয়ারি দিলেন শি জিনপিং

Advertisement

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই) জানিয়েছে, ঘটনার জেরে বৃহস্পতিবার রাত সওয়া ৮টার কলকাতাগামী ওই ফ্লাইট বাতিল করা হয়। জোরহাট বিমানবন্দরের ওই ঘটনায় কোনও প্লেনকর্মীর আঘাত লাগেনি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে কোনও প্রযুক্তিগত ত্রুটির কারনে এমন হয়ে থাকতে পারে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বিমান
লিংক সফলভাবে কপি হয়েছে!