ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

অবসরে যাওয়ার ইঙ্গিত দিলেন পোপ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:২৯, ৩০ জুলাই ২০২২
অবসরে যাওয়ার ইঙ্গিত দিলেন পোপ
পোপ ফ্রান্সিস - ফাইল ছবি

স্বাস্থ্যগত কারণে অচিরেই পদ থেকে সরে যেতে পারেন বলে জানিয়েছেন রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

শুক্রবার (২৯ জুলাই) কানাডা থেকে ফিরে রোমে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, ‘পোপ পরিবর্তন কোন বিপর্যয় নয় এবং এটা কোন ট্যাবুও নয়।’

হাঁটুতে সমস্যার কারণে ৮৫ বছর বয়সী পোপকে বর্তমানে চলাচলের জন্য হুইল চেয়ার ব্যবহার করতে হয়।

Advertisement

পোপ আরো বলেন, ‘দরজ খোলা আছে, এটা একটা স্বাভাবিক ঘটনা। এখন পর্যন্ত আমি দরজায় টোকা দিয়ে যাচ্ছি। আমি এই সম্ভাবনা নিয়ে ভাববারও কোন প্রয়োজন বোধ করছি না।’

আরো পড়ুন>> যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক মন্দা, ধসের দ্বারপ্রান্তে পুঁজিবাজার: নিউইয়র্কের মেয়র

যদিও আগে রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নাকচ করেছিলেন পোপ। জানিয়েছিলেন, এটা গুজব।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!