সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পানিতে ডুবে থাকা সড়কে ভেসে যাচ্ছে খয়েরি রঙের পাত্রের উপর বসানো কালো হাঁড়ি। হায়দ্রাবাদের নবাব সাহেব কুন্টায় আবিদা হোটেলের সামনে থেকে ভিডিওটি ধারণ করা হয়।
ভিডিওটি টুইটারে পোস্ট করে লেখা হয়েছে, এই বিরিয়ানি যিনি অর্ডার করেছেন তিনি এবার বিফল মনোরথ হলেন। রসিকতার সেই সুর ধরে আরেক নেটিজেনের মন্তব্য, যার বাড়িতে পৌঁছাবে ভাসতে ভাসতে, তিনি খুব খুশি হবেন।
.png)
আরো পড়ুন>> অবশেষে ইউক্রেনের বন্দর ছাড়ল প্রথম শস্যবাহী জাহাজ
ভাসমান এই বিরিয়ানি ঘিরে নেটিজেনদের মজার সুর, হাসির রোল চলছেই। কোনো নেটিজেন লিখেছেন, এটাই কি হোম ডেলিভারির সাম্প্রতিক রূপ? আবার কারও কথায়, এটাই বিরিয়ানির দ্য গ্রেট এসকেপ বা মহাপলায়ন।
গত কয়েক দিন ধরেই তেলেঙ্গানার বিভিন্ন অঞ্চলে প্রবল বর্ষণ চলছে। এর ফলে বহু এলাকা পানিবন্দি হয়ে পড়েছে।
ভিডিওটি দেখুন...
Somebody is going to be unhappy for not getting his biryani order.#Hyderabad #HyderabadRains pic.twitter.com/OPdXsjSoKs
সূত্র: ইন্ডিয়া টাইমস