ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জন্মদিনে মৃত্যুর কোলে ঢলে পড়লেন টিকটকের ‘দ্য মনস্টার’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩১, ৪ আগস্ট ২০২২
জন্মদিনে মৃত্যুর কোলে ঢলে পড়লেন টিকটকের ‘দ্য মনস্টার’
ছবি: সংগৃহীত

জিমে ঘাম ঝরিয়ে স্বাস্থ্য ঠিক রাখার পাশাপাশি অনেকে বডি বিল্ডিং করেন। কেউ কেউ পেশি বাড়ানোর জন্য স্টেরয়েড বা ইনজেকশনও ব্যবহার করেন। এতে অনেক পার্শ্বপ্রতিক্রিয়াও থাকে। যার ফলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তেমনি ভালদির সেগাতো নামে ব্রাজিলিয়ান এক বডি বিল্ডার ও টিকটক তারকা পেশি বাড়াতে এবং ২৩ ইঞ্চি বাইসেপ তৈরিতে বিপজ্জনক ইনজেকশন নেন। যার ফলে নিজের ৫৫তম জন্মদিনেই মারা যান এ বডি বিল্ডার।  

স্ট্রোক ও সংক্রমণের ঝুঁকির মধ্যেও ভালদির সেগাতো দীর্ঘ দিন ধরে বাইসেপ ও পিঠের পেশি বাড়ানোর জন্য সিন্থল ইনজেকশন ব্যবহার করতেন। ভালদির সোশ্যাল মিডিয়ায় তার শরীরের রূপান্তরের অনেক ছবি ও ভিডিও শেয়ার করতেন। নিজেকে ‘ভালদির সিন্থল’ নামে পরিচয় দিতেন তিনি। টিকটকে তার ফলোয়ার ছিল ১.৭ মিলিয়ন। 

ডেইলি মেইলের তথ্যানুসারে, ভালদির ২০১৬ সালে বলেছিলেন মানুষ তাকে সোয়ার্জনেগার, হাল্ক ও হি-ম্যান নামে ডাকতেন। আর তিনি সেগুলো শুনতে পছন্দ করতেন। তিনি তার বাইসেপ দ্বিগুণ করেছেন, কিন্তু আরো বড় বাইসেপ চেয়েছিলেন তিনি।

Advertisement

ভালদির সেগাতো

পাঁচ বছর আগে চিকিৎসকরা সতর্ক করেন যে, ভালদির যদি শরীর তৈরি করতে ইনজেকশন ব্যবহার করতে থাকেন তাহলে তিনি স্নায়ুর ক্ষতিসহ বেশকিছু প্রাণঘাতী সমস্যার সম্মুখীন হতে পারেন। কিন্তু তারপরেও ইনজেকশন দেওয়া অব্যাহত রাখেন ভালদির। আর একটানা ইনজেকশন নেয়ার ফলে ভালদিরের পেশি ২৩ ইঞ্চি পর্যন্ত বেড়ে যায়।

স্থানীয় এক বাসিন্দা জানান, মৃত্যুর দিন তার শ্বাসকষ্ট হচ্ছিল। ঐ সময় তিনি তার মাকে সাহায্যের জন্য ডাকেন। এরপর ভালদিরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রিশেপশন এরিয়াতেই হার্ট অ্যাটাকে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

ভালদির সেগাতো সিন্থল কী? ইউরোপ পাবমেড সেন্ট্রাল অনুসারে, সিন্থলে মূলত থাকে তেল, বেঞ্জিল অ্যালকোহল ও লিডোকেনের মিশ্রণ। যার জেরে স্নায়বিক ক্ষতি, হার্ট অ্যাটাক, স্ট্রোক ও সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!