ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মার্কিন বাস্কেটবল তারকাকে ৯ বছরের কারাদণ্ড দিল রাশিয়ার আদালত 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৭, ৫ আগস্ট ২০২২
মার্কিন বাস্কেটবল তারকাকে ৯ বছরের কারাদণ্ড দিল রাশিয়ার আদালত 
মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রাইনার- ছবি: সংগৃহীত

মাদক মামলায় মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রাইনারকে নয় বছরের কারাদণ্ড দিয়েছেন রাশিয়ার একটি আদালত। এ সময় ৩১ বছরের এ তারকা আদালতকে বলেন, ‘সৎ ভুল’ হয়েছে তার।

দুইবার অলিম্পিক গোল্ড মেডেল অর্জন করেন ব্রিটনি গ্রাইনার। এরপর থেকে তাকে বিশ্বের অন্যতম সেরা বাস্কেটবল খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারিতে মস্কোর কাছের একটি বিমানবন্দর থেকে আটক হন ব্রিটনি গ্রাইনার। ঐ সময়ে তার লাগেজে গাঁজার তেল থাকা একটি ভেপ কার্টিজ পাওয়া যায়। যুক্তরাষ্ট্রে মৌসুম না থাকায় রাশিয়ায় ক্লাবে বাস্কেটবল খেলতে যান তিনি।

Advertisement

মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রাইনার- ছবি: সংগৃহীত

এর কয়েক দিনের মাথায় ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। আর তার মামলাটি নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতার বিষয় হয়ে ওঠে।

রুশ আদালতের দণ্ডকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্র ও রাশিয়া বর্তমানে সম্ভাব্য বন্দি বিনিময় নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এ বিনিময়ে ব্রিটনি গ্রাইনার অন্তর্ভুক্ত থাকতে পারেন বলে আশা করা হচ্ছে। যার ফলে বাস্কেটবল খেলোয়াড়কে কতদিন কারাগারে থাকতে হবে তা স্পষ্ট নয়।

‘কারাবন্দি রুশ অস্ত্র পাচারকারী ভিক্টর বাউটকে হস্তান্তর করতে পারে ওয়াশিংটন। ‘মৃত্যুর ব্যবসায়ী’ নামে পরিচিত এ বন্দিকে বিনিময় চুক্তির আওতায় নেয়া হবে’-এমনি ইঙ্গিত দিচ্ছে মার্কিন সংবাদমাধ্যমগুলো।

ব্রিটনি গ্রাইনারের আইনজীবীরা জানান, বৃহস্পতিবার মস্কোর কাছের খিমকি আদালতের দেওয়া দণ্ডের বিরুদ্ধে তারা আপিল করবেন। রায় পড়ার সময় খিমকির প্রিজাইডিং বিচারক বলেন, এ আমেরিকান এরই মধ্যেই যথেষ্ট সময় বন্দি অবস্থায় কাটিয়েছেন সেটি তিনি বিবেচনায় নেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!