ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

করোনা: জাপানের কারখানায় খাবারের সময় আলাপ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০৭, ৫ আগস্ট ২০২২
করোনা: জাপানের কারখানায় খাবারের সময় আলাপ বন্ধ
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রেকর্ড পরিমাণ বাড়ার কারণে উৎপাদন ও অফিস সাময়িকভাবে বন্ধ করেছে জাপানের বেশ কয়েকটি কোম্পানি। শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ঐ প্রতিবেদনে বলা হয়, বিশ্বের উন্নত অর্থনীতি শক্তিশালী দেশগুলোর মধ্যে করোনাকে সবচেয়ে উত্তম উপায়ে মোকাবিলা করা জাপানের ব্যবসা এখন বাধাগ্রস্ত হচ্ছে।

কর্মীদের মধ্যে করোনা সংক্রমণ বাড়ার কারণে গত সপ্তাহে উৎপাদন লাইন শিফট বাতিল করেছে গাড়ি প্রস্তুতকারক টেয়োটা মোটর কর্পোরেশন ও ডাইহাটসু মোটর কোম্পানি। জাপান পোস্ট হোল্ডিং কর্পোরেশন ২০০ এর বেশি মেইল সেন্টার সাময়িকভাবে বন্ধ করেছে। কেএফসি হোল্ডিং জাপান লিমিটেড কিছু ফাস্ট ফুডের রেস্তোরাঁ বন্ধ করে তাদের কর্মীদের সরিয়ে নিয়েছে।

Advertisement

বিশ্বের বিভিন্ন দেশে বিএ.৪ এবং বিএন.৫ যখন সারাবিশ্বে পুরোদমে প্রভাব বিস্তার করছে। তবুও অন্যান্য দেশের চেয়েও জাপানে করোনা সংক্রমণ হঠাৎ বেড়ে গেছে।

জাতিসংঘের পরিসংখ্যানের তথ্যানুযায়ী, গত এক সপ্তাহে জাপানে ১৪ লাখ মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

সাবারু কর্পোরেশনের সিএফও কাতাসুইউকি মিজুমা সাংবাদিকদের জানান, আমরা কর্মীদের খাবারের সময় আলাভাবে ভাগ করেছি। তাদের এক কাতারে বসতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং একে অপরের সঙ্গে কথা না বলতেও বলা হয়েছে।

মিজুমা বলেন, এভাবেই আমরা কাজের এবং সংক্রণের গতি প্রতিরোধে আমরা কাজ করছি।

গত বুধবার জাপানে আগের সব রেকর্ড ভেঙেছে করোনা সংক্রমণ। ঐদিন আড়াই লাখ মানুষ করোনায় সংক্রমিত হন। হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। তবে করোনার দুই ডোজের টিকা ও বুস্টার ডোজ প্রয়োগ করায় আগের তুলনায় এখন সংক্রণের গতি কম হচ্ছে।
দেশটির স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছে যে, যারা করোনায় সংক্রমিত হবে তাদের উচিত ১০ দিনের কোয়ারেন্টাইন পালন করা এবং অন্তত পাঁচ দিন তারা যাতে কারো সঙ্গে ঘনিষ্ঠ না হন।

ডাই ইচি লাইফ গ্রুপের প্রধান অর্থনীতিবিদ তশিহিরো নাগাহামা বলেন, যেহেত করোনা সংক্রমিত লোক বাড়িতেই থাকবে তাই  উৎপাদন ও খুচরা বাজারে ব্যবসা কিছুটা মন্তর হবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: করোনা জাপান
লিংক সফলভাবে কপি হয়েছে!