ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতে স্কুল শিক্ষার্থীদের অভিভাবকদের ‘শালীন’ পোশাক পরিধানের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৫৯, ৬ আগস্ট ২০২২
ভারতে স্কুল শিক্ষার্থীদের অভিভাবকদের ‘শালীন’ পোশাক পরিধানের নির্দেশ
ছবি: সংগৃহীত

সন্তানকে স্কুলে দিতে এলে কিংবা স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময়ে অভিভাবকদেরকেও পরতে হবে ‘শালীন’ পোশাক। ভারতের গুজরাটের একাধিক স্কুলের এ নির্দেশ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

সন্তানকে স্কুলে পৌঁছে দেওয়ার সময় ‘অশালীন’ পোশাকে আসছেন অনেক অভিভাবক। মূলত সেই কারণেই এমন নির্দেশ বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। সূত্র: আনন্দবাজার পত্রিকা

আমদাবাদের একাধিক স্কুলের তরফ থেকে সম্প্রতি অভিভাবকদের পোশাক সংক্রান্ত একই ধরনের নির্দেশিকা পাঠানো হয়েছে। মূল প্রতিপাদ্য, বেশ কিছু অভিভাবক সন্তানকে দিতে ও নিতে আসার সময় রাতের পোশাক, পাজামা, হাতাকাটা জামা, স্যান্ডো গেঞ্জি ও শর্টসের মতো পোশাক পরে আসছেন। এই ধরনের পোশাক বিদ্যালয়ের পরিবেশের পক্ষে উপযুক্ত নয়, তাই অভিভাবকদেরও পরতে হবে ‘শালীন’ পোশাক। মূলত ফোন ও হোয়াটসঅ্যাপে এই বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অভিভাবকরা।

Advertisement

বাবা-মায়েদের এই ধরনের পোশাকে দেখলে সন্তানদের মনে খারাপ প্রভাব পড়বে, এমনই দাবি কর্তৃপক্ষের।

অনেক শিশুরই ক্লাস শুরু হয় সকালে। সে ক্ষেত্রে বাবা-মা তাড়াহুড়োয় পোশাক বদল করার সময় পান না বলে অভিভাবকদের দাবি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!