[ আন্তর্জাতিক ]
দেবীকে প্রণাম করে মন্দিরের দানবাক্স চুরি, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত
ভারতের মধ্যপ্রদেশের জবলপুরের সুখা গ্রামের লক্ষ্মী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এরইমধ্যে চুরির ঘটনাটির সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
গত ৫ আগস্ট ঘটে যাওয়া ঘটনাটি বিশ্লেষণ করে এখন ঐ চোরকে খুঁজছে পুলিশ।
মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মুখ বাঁধা ও গায়ে কাপড় ছাড়া এক ব্যক্তি মন্দিরে প্রবেশের পর প্রথমে দেবীর সামনে হাত জোড় করে প্রার্থনা করেন। এরপর মন্দিরের দানবাক্স ও মূল্যবান জিনিসপত্র নিয়ে কেটে পড়েন।
.png)
পুলিশ জানায়, মন্দিরের দানবাক্স ছাড়াও ঐ চোর দুটি বড় ঘণ্টা ও পুজার প্রয়োজনীয় সরঞ্জাম চুরি করেছে।
এদিকে, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর টুইটার অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন। এক ব্যক্তি লিখেছেন, ‘চুরি করার আগে দেবীর আর্শীবাদ নিল চোর।’
আরেক ব্যক্তি লিখেছেন, ‘চুরি চুরির জায়গায়, কিন্তু ভক্তি ভক্তির জায়গায়। ওই ব্যক্তির পেশা চুরি হলেও তার মনে ভক্তি আছে যথেষ্টই।’
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চুরি
লিংক সফলভাবে কপি হয়েছে!