বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক বিমান ঘাঁটিতে বিস্ফোরণ হয়েছে। এতে ঘাঁটি মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ঘাঁটিতে অনেক যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। এরই মধ্যে বিস্ফোরণে আগে ও পরের স্যাটেলাইট চিত্র প্রকাশ পেয়েছে।
গত মঙ্গলবার ঐ ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।
.png)

প্রতিবেদনে আরো বলা হয়, এখনো ইউক্রেন এই হামলার জন্য দায় স্বীকার করেনি। তবে নতুন প্রমাণ অনুযায়ী মনে হচ্ছে , ‘লক্ষ্যবস্তুর আঘাত।’
মার্কিন যুক্তরাষ্ট্রের প্ল্যানেট ল্যাবের চিত্রে দেখা যাচ্ছে, আগুন থেকে ছড়িয়ে পড়া একটি বিশাল এলাকার মাটি ঝলসে গেছে।
ঘাঁটির প্রধান রানওয়ে মনে হচ্ছে অক্ষত রয়েছে। কিন্তু অন্তত আটটি যুদ্ধ বিমান নষ্ট ও বিধ্বংস হয়েছে। একই সঙ্গে ঘাঁটিতে স্পষ্টভাবে অনেক গর্ত দৃশ্যমান রয়েছে।
ঘাঁটির একটি নির্দিষ্ট এলাকায় গর্তগুলো দেখা যাচ্ছে যেখানে বিমানগুলো রাখা হতো।