ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনে রাতভর ১২০ রকেট ছুড়লো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৭, ১১ আগস্ট ২০২২
ইউক্রেনে রাতভর ১২০ রকেট ছুড়লো রাশিয়া
ছবি: সংগৃহীত

পূর্ব ইউক্রেনের লুহানেস্ক এবং দোনেস্ক অঞ্চল পূর্ণ নিয়ন্ত্রণ নিতে বেসামরিক ও সামরিকদের ওপর হামলা করেছে রাশিয়া। ঐ অঞ্চলের নিকোপল শহরেও রাতভর ১২০টি রকেট হামলা চালিয়েছে রুশ সেনারা।

ইউক্রেন কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

দোনিপ্রপেট্রভস্কের গভর্নর ভ্যালিন্টাইন রেজনিচেনকো বলেন, গতকাল বুধবার রাতে ১২০টি গ্রেড রকেট নিকপোলে চালানো হয়েছে। এতে তিনজন বেসামরিক লোক নিহত হয়েছেন এবং সাতজন আহত হয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার ইউক্রেনের জেনারেল স্টাফ একটি প্রতিবেদনে বলেছেন, লুহাস্ক ও দোনেস্ক অঞ্চল পূর্ণ নিয়ন্ত্রণ নিতে মনোযোগী হচ্ছে। এতে তারা ৬০টির বেশি স্থাপনা ও সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু হিসেবে নিয়েছে।

ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর পিস্কিতে ভয়াবহ হামলা চালানো হচ্ছে। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে  কামান রক্ষায় পারমানবিক কেন্দ্র ব্যবহারের অভিযোগ তুলেছে ইউক্রেন।

রাশিয়া সমর্থিত দোনেস্ক পিপলস রিপাবলিকের এক কর্মকর্তা বলেন, ইউক্রেনের আঞ্চলিক রাজধানী দোনেস্ক থেকে ১০ কিলোমিটার দূরে পিস্কি শহর রাশিয়া ও দোনেস্কের স্বাধীনতাকামীদের নিয়ন্ত্রণে ছিল। 

ডেনিল বেজসোনভ নামক এক কর্মকর্তা টেলিগ্রামে বলেন, শহরটি আমাদের হলেও একটি উত্তর ও পশ্চিম থেকে আঘাত প্রতিরোধের দরজা রয়েছে।

তবে শহরটির এখনো পতন হয়নি বলে জানিয়েছে ইউক্রেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার সময় দেশটির রাজধানী দখলে ব্যর্থ হয়ে দোনবাস অঞ্চলকে মূল লক্ষ্য বানায় রাশিয়া। দোনবাসের লুহানস্ক এখন রাশিয়ার অধীন। তবে দোনেস্ক নিয়ে এখনো লড়াই চলছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের পরামর্শক ওলেস্কি অ্যারেস্টেভিস বলেন, পিস্কিতে রাশিয়ার আক্রমণ সফলতা ছাড়াই চলছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে রাশিয়ার হামলায় নিকপোলে ১৪ জন নিহত হন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!