পেরুর প্রেসিডেন্টের বাড়িতে পুলিশের অভিযান
পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর বেসরকারি বাড়িতে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ।
দুর্নীতির দায়ে অভিযুক্ত প্রেসিডেন্টের শালীর সন্ধানে বুধবার (১০ আগস্ট) এ অভিযান চালানো হয়। তার আইনজীবী জানান, পরে তিনি নিজেই কর্তৃপক্ষের কাছে হাজির হন।
কাস্তিলো নিজেই ঘুষসহ পাঁচটি অপরাধমূলক মামলার তদন্তের মুখে রয়েছেন এবং তিনি গত বছরের জুলাইয়ে দেশের দায়িত্ব গ্রহণের পর থেকে দুইবার অভিশংসন প্রচেষ্টার হাত থেকে রেহাই পেয়েছেন।
.png)
বিভিন্ন টেলিভিশন চ্যানেলে পরিবেশিত ভিডিও ফুটেজে বুধবার দেশটির প্রত্যন্ত কাজামারকা অঞ্চলে অবস্থিত কাস্তিলোর বাড়িতে পুলিশ প্রবেশ করতে দেখা যায়।
কাস্তিলোর শালী ইয়েনিফার পরাদেসকে গ্রেফতারের ওয়ারেন্ট কার্যকর করতে রাজধানী লিমায় প্রেসিডেন্টের বাসভবনে মঙ্গলবার নজিরবিহীন অভিযান চালানোর কয়েক ঘণ্টা পর সেখানে এ অভিযান চালানো হয়।
আরো পড়ুন>> কঙ্গোয় কারাগারে সশস্ত্র হামলা, ৮০০ বন্দির পলায়ন
এজেন্টরা কাস্তিলোর বাড়ি থেকে খালি হাতে বেরিয়ে আসেন। তবে পরে পরাদেসের আইনজীবী জোসে দিওনিসিও বেতার কেন্দ্র আরপিপি’কে বলেন, তার মক্কেল নিজেই আকস্মিকভাবে প্রসিকিউটরের দফরে হাজির হওয়ায় তদন্ত কর্মকর্তারা তাকে নিয়ে যান।
এদিকে বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্টের বাসভবনে মঙ্গলবারের অভিযান ছিল পরাদেসকে গ্রেফতারে আদালতের জারিকৃত ওয়ারেন্ট কার্যকর করা।
সূত্র: ডয়চে ভেলে