ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বন্ধুদের দিয়ে কিশোরীকে ধর্ষণ করালেন তরুণী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:১৮, ১৯ আগস্ট ২০২২
বন্ধুদের দিয়ে কিশোরীকে ধর্ষণ করালেন তরুণী
ফাইল ছবি

মোবাইল সার্ভিসিং করাতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। মূলত এক তরুণীর ডাকে সাড়া দিতে গিয়ে তিন বন্ধুর ধর্ষণের শিকার হন তিনি; এমনটাই অভিযোগ তার।

গত মঙ্গলবার রাতে মুম্বাইয়ের একটি শহরে এ ঘটনা ঘটে। এরই মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। ওই তরুণী বন্ধুদের দিয়ে কিশোরীকে ধর্ষণ করিয়েছে বলে পুলিশ জানায়।

মুম্বাই পুলিশ জানায়, ওই কিশোরী মোবাইল সারাতে এক দোকানে যায়। সেখানে পরিচিত তরুণীর সঙ্গে দেখা হয় তার। গল্প করতে করতে একটি নির্জন জায়গায় নিয়ে যায় কিশোরীকে। সেখানে তার তিন বন্ধুকে ডেকে আনান তরুণী।

Advertisement

এর পর কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় সেখানে। পাশেই দাঁড়িয়েছিলেন ওই তরুণী। পর দিন সকালে একটি গাড়িতে করে কিশোরীকে বাড়ি পৌঁছে দিয়ে পালিয়ে যায় চারজন। বাড়িতে ফিরে সব ঘটনা পরিবারকে জানায় কিশোরী। পরে মুম্বইয়ের বিরার থানায় অভিযোগ দায়ের করেন তার মা।  

পুলিশ প্রথমে ওই তরুণীকে গ্রেফতার করে। পরে তার সূত্র ধরে আরো দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনায় অভিযুক্ত আরো একজন পলাতক। জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন কলেজ পড়ুয়া এবং অন্যজন সবজি বিক্রেতা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!