[ আন্তর্জাতিক ]
যানজট এড়াতে ফুট ওভারব্রিজে অটোরিক্সা তুলে দিলেন চালক!
ফাইল ছবি
রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য অনেক ক্ষণ ধরেই চেষ্টা করছিলেন এক অটোরিক্সা চালক। কিন্তু যানজটের কারণে রাস্তার অন্য পাশে যেতে পারছিলেন না। শেষমেশ সামনে থাকা পথচারীদের ব্যবহারের জন্য ফুট ওভারব্রিজে অটো তুলে দেন।
অবাক করা এই দৃশ্য শুক্রবার ধরা পড়েছে মুম্বই-আমদাবাদ হাইওয়েতে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘর জেলার বিরারে। অটোচালকের ভিডিও ভাইরাল হতেই পুলিশ চালকের খোঁজ শুরু করেছে।
মিরা-ভায়ান্দার-বিরার পুলিশের এক কর্মকর্তা বলেন, “অটোরিক্সা চালকের এই ভিডিও হাতে পেয়েছি। খোঁজ চালানো হচ্ছে। তাকে গ্রেফতার করা হবে।”
.png)
আরো পড়ুন>> সোমালিয়ায় হোটেলে সন্ত্রাসী হামলায় নিহত ১০, চলছে গোলাগুলি
কী ভাবে সকলের নজর এড়িয়ে অটোরিক্সা চালক ফুট ওভারব্রিজে উঠে পড়লেন তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। অটোরিক্সা চালক কী ভাবে ফুট ওভারব্রিজে উঠলেন, তা ভেবেই অবাক হচ্ছেন নেটাগরিকরা।
ভিডিওটি দেখুন...
Bas yahi dekhna baaki tha! pic.twitter.com/wuAZvBy5fh
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া, আনন্দবাজার
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!