ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কথা বলে যাব: মার্কিন সুপার মডেল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৬, ২২ আগস্ট ২০২২
ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কথা বলে যাব: মার্কিন সুপার মডেল
ছবি: বেলা হাদিদ

ফিলিস্তিনের সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুদের হত্যার ঘটনায় ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে শ্বেতাঙ্গ বর্ণবাদী ও মুসলিম বিদ্বেষীদের তোপের মুখে পড়েছেন মার্কিন সুপার মডেল বেলা হাদিদ।

নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে কথা বলায় অনেক মার্কিন প্রতিষ্ঠান তার সঙ্গে কাজ করতে চাচ্ছে না। কিন্তু এতে তিনি মোটেও বিচলিত নন বলে জিকিউ নামে মার্কিন একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন।

তিনি বলেছেন, আমাকে যদি কেউ কোনো কাজও না দেয়, তাতে আমার কোন আক্ষেপ নেই। আমি নির্যাতিত মানুষের কথা বলেই যাব।

Advertisement

আরো পড়ুন>> ফের বিয়ে করেছেন শেরিল স্যান্ডবার্গ

তার বাবা ফিলিস্তিন বংশোদ্ভূত মার্কিন আবাসন ব্যবসায়ী মো. হাদিদ এবং মা জার্মান বংশোদ্ভূত মডেল ইয়োলান্দা হাদিদ। ২০০০ সালে বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়। তিনি তার বাবাকে বেশি ভালোবাসেন এবং ইসলাম সংস্কৃতিতে মনোনিবেশ করতে চান।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!