বাগদা থানার পুলিশ সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, বিএসএফ-এর ৬৮ নম্বর ব্যাটালিয়নের এক এএসআই ও একজন কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার রাতে বাগদা থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। ওই নারীর অভিযোগ, উত্তর ২৪ পরগনার বাগদা সীমান্তের জিতপুর বিওপির কাছে তাকে গণধর্ষণ করা হয়েছে। তার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হয়েছেন দুই সদস্য।
.png)
আরো পড়ুন>> বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ৬ লাখ ৭৬ হাজার, মৃত্যু ১ হাজার ৮৪০
বনগাঁ পুলিশ জেলার এসপি তরুণ হালদার বলেন, ‘এক নারী অভিযোগ করেছেন, বাগদা সীমান্তের জিতপুর বিওপির কাছে তাকে গণধর্ষণ করেছেন দুই বিএসএফ সদস্য। আমাদের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। ওই অভিযোগের ভিত্তিতে আমরা দুই জনকে গ্রেফতার করেছি। তাদের একজন এএসআই ও একজন কনস্টেবল। ঘটনার পর থেকে এলাকায় সামান্য উত্তেজনা তৈরি হয়েছে। আমরা সব পরিস্থিতির দিকে নজর রাখছি।’
এসপি আরও বলেন, তাদের শনিবার বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হবে।