বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে রানির মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ফ্রান্সের বিখ্যাত আইফেল টাওয়ারের বাতি নিভিয়ে রাখার নির্দেশ দেন প্যারিসের মেয়র।
প্যারিসের মেয়র অ্যান হিদালগো এক টুইটবার্তায় বলেন, আজ রাতে আইফেল টাওয়ারের বাতি বন্ধ থাকবে। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি এটি আমাদের শেষ শ্রদ্ধা নিবেদন।
.png)
তিনি আরো বলেন, ফ্রান্সে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতের মাধ্যমে রানির মৃত্যুতে প্যারিসবাসীর গভীর শোকের বার্তা পাঠাচ্ছি।
আরো পড়ুন>> রাজতন্ত্রের উত্থান–পতনের সাক্ষী ছিলেন তিনি
মাত্র ২৫ বছর বয়সে ব্রিটিশ রাজত্বের দায়িত্ব নেয়া রানি দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছরের রাজকার্য পরিচালনার অনন্য ইতিহাসের ইতি ঘটেছে।
রানির মৃত্যুর পর তার বড় ছেলে রাজা তৃতীয় চার্লস নাম গ্রহণ করেছেন এবং বিটেন ছাড়াও ১৪টি কমনওয়েলথ রাষ্ট্রের প্রধান হয়েছেন।
সূত্র: আনাদলু এজেন্সি