ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ঘোষণা উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৪২, ৯ সেপ্টেম্বর ২০২২
নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ঘোষণা উত্তর কোরিয়ার
কিম জং উন- ফাইল ফটো

নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ঘোষণা করেছে উত্তর কোরিয়া। একটি আইন পাস করে এ ঘোষণা দেন দেশটির শাসক কিম জং উন। কিম এ সিদ্ধান্তে অটল থাকবেন এবং পরমাণু নিরস্ত্রীকরণের ইস্যুতে যেকোনো আলোচনার সম্ভাবনা নাকচ করেছেন। -খবর উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র। 

শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, নতুন পাসকৃত আইনটিতে নিজেদের আত্মরক্ষার জন্য পারমাণবিক হামলার অধিকারকেও অন্তর্ভুক্ত করেছে উত্তর কোরিয়া। নিষেধাজ্ঞার মধ্যেও ২০০৬ থেকে ২০১৭ সালের মধ্যে ছয় বার পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি।

২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুই দফায় হওয়া সিদ্ধান্তহীন শীর্ষ বৈঠকের পরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং পারমাণবিক পরীক্ষা চালিয়েছিলেন কিম জং উন। এরপর থেকে এ দুই দেশের মধ্যে আলোচনা থমকে গেছে।

Advertisement

চলতি বছরে রেকর্ড পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এ নিয়ে প্রতিবেশী জাপান ও দক্ষিণ কোরিয়া উদ্বেগ জানিয়ে এ ধরনের কার্যক্রম বন্ধের আহ্বান জানাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!