ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

একদিনে ২০ শহর ও গ্রাম মুক্ত করলো ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:২৩, ১২ সেপ্টেম্বর ২০২২
একদিনে ২০ শহর ও গ্রাম মুক্ত করলো ইউক্রেন
যুদ্ধের ধ্বংসাবশেষ- ছবি: সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ সেনাদের ওপর চালানো একদিনের (২৪ ঘণ্টার) পাল্টা আক্রমণে ২০টি শহর ও গ্রাম মুক্ত করেছে ইউক্রেনের সেনাবাহিনী।

ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফের বরাতে এ খবর জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ফেসবুকের একটি বার্তায় জেনারেল স্টাফ জানান, স্থিতিশীল ব্যবস্থা নেয়ায় নতুন করে বেশ কয়েকটি বসতি উদ্ধার করা সম্ভব হয়েছে। 

Advertisement

এদিকে, কিয়েভের তথ্যানুযায়ী, চলতি মাসে ইউক্রেনের পূর্বাঞ্চলের তিন হাজার বর্গ কিলোমিটার এলাকা পুনর্দখল করেছেন ইউক্রেনের সেনাবাহিনী। শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও শনিবার বিষয়টি স্বীকার করেছে। মন্ত্রণালয় জানায়, রুশ বাহিনী ইজিয়াম শহর ত্যাগ করেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!