ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে মাঝআকাশে দুটি বিমানের সংঘর্ষে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮, ১৮ সেপ্টেম্বর ২০২২
যুক্তরাষ্ট্রে মাঝআকাশে দুটি বিমানের সংঘর্ষে নিহত ৩
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের কলরাডো অঙ্গরাজ্যের বোল্ডার কাউন্টির মাঝআকাশে দু'টি ছোট বিমানের সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার  সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর বিমান দু’টি খোলা মাঠের মধ্যে আলাদা দুটি জায়গায় পড়ে যায়।

এ সময় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ বেশ কয়েকটি জরুরি কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়।

বোল্ডার কাউন্ট্রির শেরিফ অফিস জানায়, ডেনভারের উত্তরে ৩০ মাইল দূরে এ ঘটনা ঘটে। কীভাবে বিমান দুটি দুর্ঘটনায় পড়ল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

শেরিফ অফিস আরো জানায়, দু’টি বিমানে তিনজন আরোহী ছিলেন। একটি বিমানে একজন পাইলট ও একজন আরোহী ছিলেন। দুর্ঘটনায় তারা দু’জনই নিহত হন। অন্য বিমানে একজন পাইলট ছিলেন, তিনিও মারা যান। দুই বিমানের নিহত তিন ব্যক্তির কাউকেই শনাক্ত করা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!