ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রানি এলিজাবেথের শেষকৃত্য দেখানো হবে ১২৫ প্রেক্ষাগৃহে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৪, ১৮ সেপ্টেম্বর ২০২২
রানি এলিজাবেথের শেষকৃত্য দেখানো হবে ১২৫ প্রেক্ষাগৃহে
ছবি: সংগৃহীত

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য ব্রিটেনের ১২৫ প্রেক্ষাগৃহে দেখানো হবে। এসব প্রেক্ষাগৃহে গিয়ে রানির শেষকৃত্য দেখতে কোনো অর্থ ব্যয় করতে হবে না। পাশাপাশি পার্ক, স্কয়ার ও ক্যাথেড্রালে স্থাপিত বড় পর্দায়ও দেখা যাবে শেষকৃত্যের অনুষ্ঠান।

ব্রিটিশ সরকারের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

কাল সোমবার রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ব্রিটেনের সংস্কৃতি বিভাগ জানায়, রানির শেষকৃত্যের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বিবিসি, আইটিভি ও স্কাই।

Advertisement

গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল রাজপ্রাসাদে রানির মৃত্যু হয়। মৃত্যুকালে ব্রিটেনের সবচেয়ে দীর্ঘসময়ের শাসক (৭০ বছর) রানির বয়স হয়েছিল ৯৬ বছর। তার শেষকৃত্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা যোগ দিচ্ছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!