ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সুয়েজ খালে পরিবহনের ফি বাড়ানোর ঘোষণা মিশরের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১১, ১৮ সেপ্টেম্বর ২০২২
সুয়েজ খালে পরিবহনের ফি বাড়ানোর ঘোষণা মিশরের
ফাইল ফটো

বৈশ্বিক বাণিজ্যের ১০ শতাংশ পরিবহনে ব্যবহৃত হয় সুয়েজ খাল। খালটি মিশরের বৈদেশিক মুদ্রা উপার্জনের প্রধান উৎস। তাই অর্থনৈতিক মন্দায় ভোগা মিশর খাদ্য ও জ্বালানির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে বৈদেশিক মুদ্রা সংস্থানে নানা উদ্যোগ নিচ্ছে। তার ধারাবাহিকতায় সুয়েজ খালের ট্রানজিট ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটি।

জলযানের ধরন হিসেবে খরচের হার ১০ থেকে ১৫ শতাংশ বাড়ছে। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে বর্ধিত ফি কার্যকর হবে।

শনিবার এক বিশেষ বিবৃতিতে সুয়েজ খাল কর্তৃপক্ষের প্রধান ওসামা রাবি জানান, তেল ও পেট্রোলিয়াম পরিবহনকারী জাহাজের জন্য ১৫ শতাংশ এবং অন্যান্য কার্গো ও ক্রুজ শিপের জন্য ১০ শতাংশ হারে ফি বাড়ানো হচ্ছে।

Advertisement

তিনি আরো জানান, বৈশ্বিক মুদ্রস্ফীতির ফলে জলপথে চলাচল এবং সেবা সংক্রান্ত খরচ বেড়ে গেছে। এজন্য ট্রানজিট ফি বাড়ানো অবশ্যম্ভাবী।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!