ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দ্রুত সময়ে মাথায় নারকেল ভাঙার বিশ্বরেকর্ড মার্শাল আর্ট শিক্ষকের (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:০৭, ২৭ সেপ্টেম্বর ২০২২
দ্রুত সময়ে মাথায় নারকেল ভাঙার বিশ্বরেকর্ড মার্শাল আর্ট শিক্ষকের (ভিডিও)
ছবি: সংগৃহীত

মাত্র এক মিনিটে মাথায় ৪২টি নারকেল রেখে সেগুলোকে ভেঙে বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের মার্শাল আর্ট শিক্ষক কেভি সাইদালাভি। গত ২৭ ফেব্রুয়ারি কেরালার মুদুরে এ রেকর্ড গড়েন তিনি।

মঙ্গলবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সবুজ মাঠের ভেতর বৃত্তাকারভাবে বসে রয়েছেন ছয় ব্যক্তি। তাদের সবার মাথার ওপর ছাল ছাড়ানো নারকেল । প্রত্যেকের সামনে রয়েছে আরো সাত-আটটি নারকেল।

সময় শুরু হতেই ঐ ভারতীয় মার্শাল আর্টিস্ট ঘুরে ঘুরে নানচাক দিয়ে একের পর এক নারকেল ভাঙতে থাকেন। একটি নারকেল ভাঙা হতেই বসে থাকা ব্যক্তি তার মাথার ওপর আরেকটি নারকেল বসান। এভাবে মাত্র এক মিনিটে মোট ৪২টি নারকেল ভাঙেন কেভি সাইদালাভি। আর তাতেই পেয়ে যান এক মিনিটে নানচাক দিয়ে মাথার ওপর সবচেয়ে বেশি নারকেল ভাঙার বিশ্বরেকর্ডের স্বীকৃতি।

Advertisement

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ফেসবুক পোস্ট থেকে জানা যায়, রেকর্ড গড়ার চেষ্টায় ভাঙা নারকেলের টুকরোগুলো মানুষদের খাওয়ার জন্য দিয়ে দেওয়া হয়। আর কিছু রাখা হয় নারকেল তেল বানানোর জন্য।

সাইদালাভির অবশ্য জন্য এ ধরনের বিশ্বরেকর্ড নতুন কিছু নয়। এর আগে, ৩০ সেকেন্ডে সর্বোচ্চ সংখ্যক আনারস কেটে দুভাগ করা, পা দিয়ে ৩০ সেকেন্ডে সর্বোচ্চ সংখ্যক পাইন বোর্ড ভাঙার বিশ্বরেকর্ড গড়েন তিনি।

গিনেসের তথ্যমতে, ৩০ সেকেন্ডে ৭৫টি আনারস কাটেন ভারতীয় মার্শাল আটিস্ট সাইদালাভি। আর খালি পা দিয়ে ভেঙেছিলেন ৩৬টি শক্ত পাইনবোর্ড।

এছাড়া, তার দখলে রয়েছে তিনটি তীক্ষ্ণ বর্শার ওপর উপুড় হয়ে শুয়ে পিঠের ওপর এক মিনিটে ৭৫টি সিমেন্ট ব্লক ভাঙার বিশ্বরেকর্ডও।

>>ভিডিও দেখতে এখানে ক্লিক করুন<<

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!