ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতে তুষার ধসে নিহত বেড়ে ১৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:২৬, ৬ অক্টোবর ২০২২
ভারতে তুষার ধসে নিহত বেড়ে ১৬
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরখণ্ডে তুষার ধসের ঘটনায় বৃহস্পতিবার ১২ জন পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। তবে এখনো ১৫ জন পর্বতারোহী নিখোঁজ রয়েছেন।

নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনারিং (এনআইএম) এ তথ্য জানিয়েছে।

গত মঙ্গলবার দ্রৌপদী কা দণ্ড দ্বিতীয় শিখর থেকে এনআইএম টিম নামার সময় ১৭ হাজার ফুট উচ্চতায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

উদ্ধার করা ১৬ মরদেহের মধ্যে ১৪ প্রশিক্ষণার্থী ও দুইজন প্রশিক্ষক। আর মঙ্গলবারই চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

ইনস্টিটিউট জানায়, বিপযস্ত স্থানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে খারাপ আবহাওয়ার কারণে ঘটনাস্থলে হেলিকপ্টার প্রবেশ করানো যাচ্ছে না। আগামী শুক্রবার সকালে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান সাময়িক স্থগিত করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!