ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩০, ৮ অক্টোবর ২০২২
পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া: জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি- ফাইল ফটো

রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে বিশ্বকে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

জেলেনস্কি বলেন, রাশিয়ারে সমাজ পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত নয়। কারণ এটি খুবই বিপজ্জনক। তবুও রাশিয়া সমাজকে প্রস্তুত করতে শুরু করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। । তারা পারমাণবিক অস্ত্র ব্যবহারের এ প্রচারণা ছড়িয়ে দিতে শুরু করেছে। আমি মনে করি, পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলাও বিপজ্জনক।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ইউক্রেনের জনগণের জীবন মূল্যহীন। এজন্য তিনি পরমাণু অস্ত্র ব্যবহারের পদক্ষেপ নিতেও পারেন।

Advertisement

জেলেনস্কি আরো বলেন, রাশিয়ার হুমকি পুরো বিশ্বের জন্যই ঝুঁকি। এখনই এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার। রাশিয়ার পারমাণবিক অস্ত্রের হুমকির মুখে বিশ্বের প্রতিটি দেশেরই প্রস্তুত থাকা উচিত।

তিনি বলেন, এরইমধ্যে ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করেছে রাশিয়া। ইউরোপের সবচেয়ে বড় এ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে মস্কো নিজেদের সম্পত্তি বানাতে চাইছে।

জেলেনস্কি বলেন, বিশ্ব জরুরিভিত্তিতে রুশ দখলদারদের এসব কর্মকাণ্ড বন্ধ করতে পারে। এক্ষেত্রে বিশ্ব রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে পারে। এছাড়া বিদ্যুৎকেন্দ্র থেকে রাশিয়াকে হঠানোর জন্য বাধ্য করতে পারে বিশ্ব সম্প্রদায়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!