ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ক্যাপিটল হিলের দাঙ্গায় ট্রাম্পকে জবানবন্দির নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৮, ২২ অক্টোবর ২০২২
ক্যাপিটল হিলের দাঙ্গায় ট্রাম্পকে জবানবন্দির নির্দেশ
ডোনাল্ড ট্রাম্প- ফাইল ফটো

২০২১ সালে ৬ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সমর্থকদের হামলার ঘটনায় হাউস অব রিপ্রেজেন্টেটিভস কমিটির তদন্তের সাক্ষ্য ও নথির বিষয়ে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।- খবর বার্তা সংস্থা রয়টার্সের।

কমিটি জানায়, আগামী ৪ নভেম্বরের ভেতরে জমা দিতে একটি আহ্বানপত্র পাঠানো হয়েছে। আর আগামী ১৪ নভেম্বরে জবানবন্দি সাক্ষী পর্বের শুরুতে তাকে হাজির হতে হবে।

শুক্রবার সাবেক মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের কাছে কমিটির পাঠানো চিঠিতে বলা হয়, আমাদের শুনানিতে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে বানচাল এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরসহ বিভিন্ন বাধা দেওয়ার চেষ্টার বিষয়টি প্রদর্শিত হয়েছে। আপনার সময়ের নিয়োগপ্রাপ্ত ও স্টাফদেরসহ অনেকে প্রমাণ হাজির করেছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ৬ জানুয়ারির ঘটনাটি ট্রাম্পের কাছ থেকে বিস্তারিত সব নথিপত্র চেয়েছে কমিটি। সেই নথিপত্রগুলো জানুয়ারির ঘটনাটির পেছনে তার কয়েক মাসের যোগাযোগের বিবরণ থাকতে পারে। এছাড়া রজার স্টোন, স্টিভ ব্যানন, মাইকেল ফ্লিন, রুডি গিউলিয়ানিসহ আইনপ্রণেতা, শপথ রক্ষক ও প্রাউড বয়েজ সদস্যদের পাশাপাশি সহযোগী ও প্রাক্তন সহকারীরা জড়িত থাকতে পারে।

ঐ ঘটনার দিন ক্যাপিটলে সম্ভাব্য ভ্রমণ করা লোকদের ক্ষুদে বার্তা এবং অন্যান্য যোগাযোগের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

এদিকে, কমিটির প্যানেলকে ‘অনির্বাচিত কমিটি’ বলে সব সময় বলে আসছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি একে রাজনৈতিক উদ্দেশ্যে হামলা বলে অভিহিত করেছেন। একইসঙ্গে নির্বাচন বানচালের অভিযোগের তদন্তকে ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!