ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ট্রাম্পের বাড়িতে তল্লাশির হলফনামা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৭, ২৭ আগস্ট ২০২২
ট্রাম্পের বাড়িতে তল্লাশির হলফনামা প্রকাশ
ডোনাল্ড ট্রাম্প - ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে এফবিআইয়ের তল্লাশির হলফনামা প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ।

শুক্রবার (২৬ আগস্ট) হলফনাফার সম্পাদিত সংস্করণ প্রকাশ করা হয়। এতে ট্রাম্পের বাড়িতে তল্লাশির কারণ সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

এর আগে সম্পাদিত ওই হলফনামা প্রকাশের নির্দেশ দেন মার্কিন বিচারক ব্রুস রেইনহার্ট। তল্লাশি পরোয়ানা অনুমোদনও করেন তিনি।

Advertisement

আরো পড়ুন>> ইথিওপিয়ায় খেলার মাঠে বিমান হামলা, শিশুসহ নিহত ৭

তদন্তের স্বার্থে এই হলফনামা সিলগালা করে রাখার আবেদন জানিয়েছিলেন কৌসুলিরা। কিন্তু হলফনামার বিষয়বস্তু জনস্বার্থ সংশ্লিষ্ট উল্লেখ করে তা প্রকাশের জন্য আইনি ব্যবস্থা নেয় স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম। অবশেষে বিচারক ব্রুস রেইনহার্ট নথিটি প্রকাশের আদেশ দেন।

সূত্র: সিএনবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!