[ আন্তর্জাতিক ]
ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে এফবিআইয়ের তল্লাশি
ডোনাল্ড ট্রাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফ্লোরিডায় তার বাড়িতে তদন্ত সংস্থা এফবিআই তল্লাশি চালাচ্ছে। ট্রাম্প এক বার্তায় গণমাধ্যমকে জানিয়েছেন, ফ্লোরিডার পাম বিচে তার ‘মার-অ্যা-লাগো’ বাড়ি এফবিআইয়ের দখলে। খবর বিবিসির।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোমবার ফ্লোরিডায় 'তল্লাশির' সময় ট্রাম্প নিউইয়র্কে 'ট্রাম্প টাওয়ার'-এ ছিলেন।
সংশ্লিষ্টদের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট তার বাড়িতে গুরুত্বপূর্ণ নথিপত্র রাখতে পারেন এমন ঘটনার তদন্তে এফবিআইয়ের সদস্যরা 'সার্চ ওয়ারেন্ট' নিয়ে ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে গেছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ট্রাম্প
লিংক সফলভাবে কপি হয়েছে!