ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চীনের কমিউনিস্ট পার্টির সম্মেলন সমাপ্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩১, ২২ অক্টোবর ২০২২
চীনের কমিউনিস্ট পার্টির সম্মেলন সমাপ্ত
শি জিনপিং- ফাইল ফটো

সাতদিন চলা চীনের কমিউনিস্ট পার্টির (সিসিপি) পঞ্চবার্ষিক সম্মেলন সমাপ্ত হয়েছে। এতে দলটির প্রধানের চেয়ার এবং রাষ্ট্র ক্ষমতায় তৃতীয়বার বসতে যাচ্ছেন শি জিনপিং।

স্থানীয় সময় শনিবার দুপুরে বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চূড়ান্ত সভায় বক্তব্য রাখেন শি জিনপিং।

শি তার দলের বিশ্বস্তদের উদ্দেশ্যে বলেন, সংগ্রামের জন্য প্রস্তুত হোন, জেতার জন্য প্রস্তুন হোক, কঠোর পরিশ্রম করুন। এগিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রত্যয়ী হোন।

Advertisement

দুই হাজার ৩০০ প্রতিনিধির মতামতকে যথাযথভাবে বিচার না করেই সাতদিন চলা সিসিপির সম্মেলন শি জিনপিংয়ের বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

তবে অনুষ্ঠান সমাপ্তির আগে সাবেক নেতা হু জিনতাওকে আয়োজন থেকে অপ্রত্যাশীতভাবে বের করে দেওয়া হয়। এজন্য কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, পূর্ণ তালিকা প্রকাশ ছাড়াই শনিবার সকাল ১১টায় প্রায় ২০০ জ্যেষ্ঠ নেতা নিয়ে সিসিপির নতুন কেন্দ্রীয় কমিটি হয়।

গত রোববার শুরু হওয়া সম্মেলনে শি’র কাজের প্রতিবেদন এবং পার্টির সংবিধানের প্রস্তাব অনুমোদনের জন্য ভোট দেন প্রতিনিধিরা।

আগামীকাল রোববার চীনের কমিউনিস্ট পার্টির নতুন কমিটির সঙ্গে বৈঠক শেষে দলের জেনারেল সেক্রেটারি হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন শি। আগামী বছরের মার্চে সরকারের বার্ষিক আইনি সভার অনুমোদনে চীনের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয়বার ক্ষমতায় আসবেন তিনি।

এ সপ্তাহের মধ্যে পলিটব্যুরোর ২৫ সদস্য এবং পলিটব্যুরোর স্থায়ী কমিটর রদবদলের অনুমোদন করবে সিসিপির কেন্দ্রীয় কমিটি।

গত রোববার সিসিপির সম্মেলনের উদ্বোধনীতে ১০৫ মিনিট বক্তব্য রাখেন শি জিনপিং। তখন তিনি তার দলের অর্জন, অভ্যন্তরীণ সমস্যা, বিপর্যস্ত অর্থনীতি নিয়ে কথা বলেন।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!