ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

এক মিনিটে বেশিবার মানব স্কিপিং, গিনেজ বুকে অদ্ভুত রেকর্ড (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৩, ২৩ অক্টোবর ২০২২
এক মিনিটে বেশিবার মানব স্কিপিং, গিনেজ বুকে অদ্ভুত রেকর্ড (ভিডিও)
ছবি: সংগৃহীত

বিশ্বের সব সর্বোচ্চ আশ্চর্য অর্জনের সব কীর্তি স্থান পায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। রেকর্ডটিতে শুধু জনপ্রিয় প্রতিভাই স্থান পায় না, নানা ধরনের অদ্ভুত ঘটনাও যুক্ত হয়। এবার প্রথম মানুষকে দড়ি বানিয়ে স্কিপিং করার একটি অদ্ভুত রেকর্ড গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে যুক্ত হয়েছে।

সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তাদের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছে। ভিডিওর ক্যাপশনে লিখেছে, সবচেয়ে সস্তা স্কিপিং দড়ি হলো একজন মানুষ...কোনো দল এক মিনিটে সবচেয়ে বেশি স্কিপ করতে পারে?’

Advertisement

ভিডিওতে দেখা গেছে, অদ্ভুত এক খেলায় প্রতিযোগিতা করছেন দু’টি দল। একটি ছেলেকে দড়ি বানিয়ে লাফাচ্ছে প্রথম দল অ্যাক্রোপলিস। যুক্তরাজ্যভিত্তিক গ্রুপটি গত ১৫ ফেব্রুয়ারি ইতালির মিলান শহরে অনুষ্ঠিত ‘লো শো দেই রেকর্ড’ সেটে এক মিনিটে ৫৭টি স্কিপ সম্পন্ন করে বিশ্ব রেকর্ড করেছে। অ্যাক্রোপলিসের প্রতিযোগী দলটির নাম ওয়াইল্ডক্যাটস চিয়ার টিম।

সম্প্রতি বিশ্ব রেকর্ডের অদ্ভুত সব প্রতিযোগিতার একটি উদাহরণের হলো ৩০ সেকেন্ডে সর্বোচ্চ ডিম ভাঙার রেকর্ড। গত সেপ্টেম্বরে এ রেকর্ডটি গিনেসবুকে স্থান পায়। যুক্তরাষ্ট্রের ক্রিস্টোফার স্যান্ডার রেকর্ডটির জয়ী ছিলেন। তিনি এক মিনিটের কম সময়ে এক হাতে ১৮টি ডিম ফাটাতে সক্ষম হন।

 

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!