ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের মুখপাত্রের বরাতে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে নাবলাস শহরে বিশাল ইসরায়েলি বাহিনী জড়ো হয়। সেখানে ফিলিস্তিনির নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র যোদ্ধারও ছিল। ঐ সময় ইসরায়েলি সেনাদের ছোড়া গুলিতে পাঁচজন ফিলিস্তিনি নিহত হন।
নিহতরা হলেন- আলী খালেদ আন্তর (২৬), মিশাল বাগদানি (২৭), ওয়াদি আল হাওয়া (৩১), হামদি কাইয়ুম (৩০), হামদি মোহাম্দক শারাফ (৩৫)।
.png)
ফিলিস্তিনের মন্ত্রণালয় পরে জানায়, পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের কাছের রামার্লাহ শহরের কাছে নাবি সালেহ গ্রামে ইসরায়েলি সেনাদের হামলায় সংঘর্ষের সময় কাসিম আল তামিমি নামের এক ফিলিস্তিনি যুবক নিহত হন।
ইসরায়েলি সেনাদের পক্ষ থেকে বলা হয়েছে, সেনারা শুধু নাবলাসে অভিযান পরিচালনা করছে। এছাড়া কোনো বিস্তারিত তথ্য জানায়নি তারা।