ভারতের উত্তর প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, একজন পরিচালক ঐ মেয়েটির ২৫ সেকেন্ডের একটি ভিডিও শ্যুট করেন। তখন পাশ থেকে একজন ব্যক্তি রক্তাক্ত মেয়েটিকে হাসপাতালে নেয়ার কথা বলেন। তবে তার কথায় কেউ পাত্তা দেয়নি। পরে এ ঘটনার অন্য একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা পুলিশের নজরে আসে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ঐ মেয়েটিকে হাসপাতালে ভর্তি করে।
.png)
পুলিশ পরিদর্শক কণর অনুপম সিং জানান, মেয়েটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পেটে ছুরিকাঘাত করা হয়েছে।
এদিকে, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার হয়নি।