গত সপ্তাহে ইরাকের উত্তরাঞ্চলে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মসুল থেকে শিলালিপিগুলো উদ্ধার করা হয়।
একজন প্রত্নতাত্ত্বিক বলেন, ঐ শিলালিপিগুলো আসুরীয় সাম্রাজ্যের সময়কার যুদ্ধের দৃশ্য ও গাছ খোদাই করা রয়েছে।
.png)
জানা গেছে, মসুল থেকে খোদাইকৃত ঐ মার্বেলের স্লাবগুলোর সন্ধান পান বিশেষজ্ঞদের একটি দল। প্রাচীন মাশকি ফটক পুনঃসংরক্ষণে কাজ করছে দলটি। ২০১৬ সালে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট গ্রুপ ঐ ফটকটি গুড়িয়ে দিয়েছিল।
পুনঃসংরক্ষণ কাজের প্রধান ফাদহিল মোহাম্মদ বলেন, দলটি ‘শিলালিপি, আলংকারিক অঙ্কন ও লেখাসহ আটটি ম্যুরাল’র সন্ধান পেয়ে অবাক হয়েছেন। মাশকি ফটক ছিল মেসোপটেমিয়ার ঐতিহাসিক অঞ্চলের এ অংশের একটি প্রাচীন আসুরীয় শহর নিনেভের বৃহত্তম ফটকগুলোর মধ্যে একটি।
নকশা খোদাই করা শিলালিপিগুলোর একটিতে দেখা যায়, এক যোদ্ধা একটি তীর নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। আর অন্য শিলালিপিগুলোতে তালগাছ খোদাই করা রয়েছে।
ফাদহিল আরো বলেন, এ ম্যুরালগুলোর লেখা রাজা সেনাকেরিবের শাসনামলে নির্মিত বা তৈরি করা হয়। রাজা সেনাকেরিব নব্য-আসুরিয়ান সাম্রাজ্যের রাজা ছিলেন। তিনি ৭০৫ থেকে ৬৮১ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত শাসন করেন।