ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাল্টাপাল্টি মহড়া, দুই কোরিয়ায় উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৫২, ৪ নভেম্বর ২০২২
পাল্টাপাল্টি মহড়া, দুই কোরিয়ায় উত্তেজনা
ফাইল ফটো

দিনদিন অবনতির দিকে যাচ্ছে দক্ষিণ কোরিয়া-উত্তর কোরিয়া সম্পর্ক। দক্ষিণ কোরিয়ার সীমান্তে উত্তর কোরিয়ার ১৮০টি সামরিক বিমান উড়ানোর পর যুদ্ধবিমান জড়ো করছে সিউল। তবে দক্ষিণ কোরিয়া ও মার্কিন যৌথ মহড়ার প্রতিবাদে ফের ৮০টি কামান উৎক্ষেপণ করেছে পিয়ংইয়ং।

দক্ষিণ কোয়িার যৌথ বাহিনীর স্টাফের বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুই কোরিয়ার সামরিক সীমানা রেখার উত্তরের কৌশলগত লাইনের উত্তর এলাকার বিভিন্ন এলাকায় উত্তর কোরিয়ার বিমান শনাক্ত হয়েছে।

দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা বলছেন, স্থানীয় সময় শুক্রবার সকালে উত্তর কোরিয়ার সামরিক বিমান উড়ানোর ঘটনা ঘটে। ঐ রেখাটি সামরিক সীমান্তের উত্তর অবস্থিত। সেটি দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অভিযানের জন্য সেটি ব্যবহার হয়। তিনি সঠিক দূরত্বের কথা জানাননি। তবে সেটি সীমান্ত থেকে ২০ থেকে ৫০ কিলোমিটার দূর হতে পারে। 

Advertisement

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, উত্তর কোরিয়ার সামরিক বিমান উড়ানোর জবাবে এফ-৩৫এ নিয়ে ৮০টি যুদ্ধবিমানসহ ২৪০টি বিমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ মহড়া শুরু করে দক্ষিণ কোরিয়া।

গত মাসে ১০টি যুদ্ধবিমানের একটি ফ্লাইট সীমান্তের মধ্যে এসেছিল যা দক্ষিণ কোরিয়াকে যুদ্ধবিমান প্রস্তুত করতে বাধ্য করেছিল।

তবে বৃহস্পতিবার রাতে কৌশলগত কারণে ৮০ রাউন্ড কামান ছুড়ে উত্তর কোরিয়া। এর আগের দিন বুধবার অন্তত ২৩ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পরীক্ষা চালায় পিয়ংইয়ং।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!